ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে DIGNITY এর সংগে বৈঠক

২৫ মার্চ, ২০২৫

গতকাল ঢাকায় DIGNITY - Danish Institute Against Torture প্রতিনিধিদের সঙ্গে সোচ্চারের প্রতিনিধিদলের একটি ফলপ্রসূ সভা অনুষ্ঠিত হয়। সভায় আমরা সোচ্চারের লক্ষ্য, প্রচেষ্টা এবং চলমান কাজ তুলে ধরার পাশাপাশি, বিশ্বব্যাপী নির্যাতনবিরোধী লড়াইয়ে DIGNITY-এর অগ্রগামী ভূমিকা সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা লাভ করি।

তাৎপর্যপূর্ণ এ আলোচনা সভায় ভবিষ্যতে পারষ্পারিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়—যা ন্যায়বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

সভায় সোচ্চারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শাইখ মাহদি, আইন সহায়তা দলের পরিচালক, এবং সুমাইয়া তামান্না, প্রকল্প ব্যবস্থাপক

অন্যদিকে, DIGNITY-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গিটে ক্যাম্পম্যান রোন্ডে (প্রকল্প ব্যবস্থাপক), মিয়া লুন্ড সোরেনসেন (মনোসামাজিক পরামর্শক), এবং এরগুন চকাল (আইনি পরামর্শক)। এছাড়াও সভায় অংশ নেন স্বাধীন মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন এবং বিচার ফাউন্ডেশনের সিইও মো. শরফুদ্দিন

আমরা ভবিষ্যতের সম্ভাবনাগুলো নিয়ে আগ্রহী এবং ন্যায়বিচার ও মানবাধিকারের পথে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে আশাবাদী!