গোপনীয়তা নীতিমালা
ভূমিকা
সোচ্চার আপনার গোপনীয়তা রক্ষা এবং আপনার অধিকার সমুন্নত রাখার জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মানবাধিকারের অগ্রগতির জন্য নিবেদিত একটি সংস্থা হিসাবে আমরা আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্যেও সমানভাবে নিবেদিত। এই সংক্ষিপ্ত নীতিটি আপনার গোপনীয়তার প্রতি আমাদের প্রতিশ্রুতির রূপরেখা দেয়, আপনার তথ্য সম্পর্কিত আপনার অধিকারসমূহ এবং আমরা কীভাবে আপনার তথ্য ব্যবহার করি তা ব্যাখ্যা করে।
এই নীতিটি আমাদের ওয়েবসাইট, www.socchar.org এবং আমাদের অন্যান্য সকল প্ল্যাটফর্ম ও অনলাইন ব্যবস্থার জন্য প্রযোজ্য।
'আমরা,' এবং 'আমাদের' বলতে মানবাধিকার সংস্থা সোচ্চার কে বোঝানো হবে।
এই নীতি বা আপনার তথ্য সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। এই নীতিটি ১৪ সেপ্টেম্বর, ২০২৩-এ সর্বশেষ আপডেট করা হয়েছে এবং প্রয়োজনে পর্যালোচনা করা হয়।
আমরা কি তথ্য সংগ্রহ করি এবং কিভাবে?
আমরা যে তথ্য সংগ্রহ করি তা আমাদের ওয়েবসাইট আপনি কিভাবে ব্যবহার করেন তার উপর নির্ভর করে। আপনি ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে আমাদের ওয়েবসাইটের বেশিরভাগ পৃষ্ঠা ব্রাউজ করতে পারেন। কিছু ক্ষেত্রে, তৃতীয় পক্ষগুলি আমাদের সাথে আপনার তথ্য শেয়ার করতে পারে, কিন্তু শুধুমাত্র আপনার স্পষ্ট সম্মতিতে।
আমরা নিম্নলিখিত উপায়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি:
আপনি যখন আমাদের মেইলিং লিস্টে সাবস্ক্রাইব করবেন
আপনি যখন আপনার ঘটনা জানানোর আগ্রহ প্রকাশ করেন
যখন আপনি দান করবেন
আপনি যখন অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করেন
আপনি যখন চাকরি বা স্বেচ্ছাসেবক সুযোগের জন্য আবেদন করেন
আমরা নিম্নলিখিত ধরণের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারি:
নাম
বয়স
ঠিকানা
ইমেইল ঠিকানা
ফোন নম্বর
ঘটনার সাথে সম্পর্কিত তথ্য যেমন শিক্ষাগত প্রেক্ষাপট, সামাজিক-রাজনৈতিক সংশ্লিষ্টতা ইত্যাদি।
আমরা কিভাবে সংগৃহীত তথ্য ব্যবহার করব?
আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রাপ্ত ব্যক্তিগত তথ্য বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করি, যার মধ্যে রয়েছে:
ইমেইল বা পিটিশন পাঠানো
আপনার সাথে যোগাযোগ করা
আপনার ঘটনার সত্যতা যাচাই করা
আমাদের ওয়েবসাইট উন্নত করা
আইনি বাধ্যবাধকতা পূরণ
তথ্য প্রক্রিয়াকরণের জন্য আইনি ভিত্তি
তথ্য সুরক্ষা আইন ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের জন্য একটি আইনি ভিত্তি দাবী করে। আমরা তথ্যের ধরণ এবং প্রক্রিয়াকরণের উপর নির্ভর করে নিম্নলিখিত আইনি ন্যায্যতার উপর নির্ভর করি:
সম্মতি: যোগাযোগ পাঠাতে আমাদের আপনার সম্মতি প্রয়োজন, যেমন আপনাকে ইমেল পাঠানো। আমরা শুধুমাত্র আপনার সম্মতিতেই এইভাবে আপনার সাথে যোগাযোগ করি।
আইনি বাধ্যবাধকতা: আইনি বাধ্যবাধকতা মেনে চলতে আমরা ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করি।
প্রয়োজনীয়তা: কিছু তথ্য বিবিধ প্রয়োজনে প্রক্রিয়া করা হয়।
নিরাপত্তা
আমরা আপনার তথ্যের নির্ভুলতা, নিরাপত্তা এবং সময়োপযোগীতা বজায় রাখার জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিযুক্ত করি। যদিও আমরা ব্যক্তিগত তথ্য রক্ষা করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, অনুগ্রহ করে মনে রাখবেন যে ইন্টারনেটে তথ্য আদান-প্রদান কখনই সম্পূর্ণ নিরাপদ নয়। ফলস্বরূপ, আমরা আমাদের ওয়েবসাইটে প্রেরিত তথ্যের সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারি না।
থার্ড পার্টি ওয়েবসাইট
আমাদের ওয়েবসাইেট থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন লিঙ্ক থাকতে পারে। আমাদের প্রাইভেসি পলিসি থার্ড পার্টি সাইট বা অন্যান্য সংস্থা দ্বারা পরিচালিত সাইট বা অ্যাপ্লিকেশনগুলিতে প্রযোজ্য নয়। সেই সাইটগুলির নিজস্ব প্রাইভেসি পলিসি থাকতে পারে।
আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করা
আমরা আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং অন্যান্য সামাজিক মিডিয়াতে আপনার সম্পূর্ণ সম্মতিতে আপনার ব্যক্তিগত তথ্য এবং আপনার ঘটনাগুলি শেয়ার করি।
১৮ বছরের কম বয়সী
আপনি যদি ১৮ বছরের কম হন এবং সোচ্চার এর সাথে সংযুক্ত হতে চান, তবে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে আপনার পিতামাতা/অভিভাবকের সম্মতি আছে কিনা তা নিশ্চিত করুন।
তথ্য ধারণ
পরবর্তী যোগাযোগের সুবিধার্থে আমরা আপনার দীর্ঘ সময় পর্যন্ত আপনার তথ্য সংরক্ষণ করতে পারি। তথ্য ধারণ ও ধ্বংসের নির্দেশিকা অনুসারে বা যখন তথ্যটি আর প্রয়োজন হয় না তখন আমরা তথ্যটি মুছে ফেলি।