মিডিয়া কভারেজের জন্য আমন্ত্রণ
"Socchar National Workshop on Human Rights & Leadership 2026" অনুষ্ঠানের মিডিয়া কভারেজের জন্য আমন্ত্রণ।
সুধী,
গত বছরের ন্যায় এবারও Socchar – Torture WatchDog Bangladesh মানবাধিকার, নেতৃত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে তরুণ সমাজের সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা তৈরির লক্ষ্যে "2nd Socchar National Workshop on Human Rights & Leadership 2026" শীর্ষক একটি দিনব্যাপী জাতীয় কর্মশালার আয়োজন করতে যাচ্ছে।
এই কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব, গবেষক, এবং মানবাধিকারকর্মী অংশগ্রহণ করবেন। কর্মশালায় মানবাধিকার সুরক্ষা, নৈতিক নেতৃত্ব, নাগরিক অংশগ্রহণ, জবাবদিহিতা এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
কর্মশালায় প্রশিক্ষক ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
Md Zahid Hossain
Senior Human Rights & Governance Specialist, UN Human Rights Mission DhakaDr. Muhammad Asadullah
Associate Professor, Department of Criminology, University of Regina, CanadaJohn Fluharty
Resident Program Director, International Republican Institute (IRI) in BangladeshRahnuma Siddika
Political Science PhD Candidate, University of Illinois Urbana-Champaign, USA & Director, Socchar Outreach DepartmentDisha Sarker
Project Manager, Human Rights Development Center, BangladeshBarrister Shyikh Mahdi
Assistant Prosecutor, International Crimes Tribunal Bangladesh & Director, Socchar Legal Support Department
অনুষ্ঠানের বিস্তারিত তথ্য নিম্নরূপ—
তারিখ: ১৮ জুলাই ২০২৬ (শনিবার)
সময়: সকাল ৯:০০টা
স্থান: Kazi Motaher Hossain Bhaban (Room 242), Department of Geography and Environment, University of Dhaka
আপনাদের জনপ্রিয় গণমাধ্যমে অনুষ্ঠানটি যথাযথভাবে প্রচার ও সংবাদ পরিবেশনের লক্ষ্যে একজন প্রতিবেদক ও একজন আলোকচিত্রী/ক্যামেরাপার্সন প্রেরণের জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।
আপনাদের উপস্থিতি এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে আরও সমৃদ্ধ করবে এবং মানবাধিকার ও নেতৃত্ব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ধন্যবাদ।
নিবেদক,
শফিকুল ইসলাম মাহফুজ
মিডিয়া ও পাবলিকেশন ডিরেক্টর, সোচ্চার : Torture WatchDog Bangladesh,
Email: [email protected]